ঠাকুরগাঁও জেলা পুলিশ শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে পালন করল দিনব্যাপী কর্মসূচি
ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ গভীর শ্রদ্ধায় পালিত
- আপডেট সময় : ০৭:২৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও জেলা পুলিশ গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত করেছে শহিদ বুদ্ধিজীবী দিবস–২০২৫। রবিবার (১৪ ডিসেম্বর) জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে জেলার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাব মাঠে অবস্থিত শহিদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেন ও জেলা প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত ফারজানা।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও অবদান স্মরণ করা হয়। কর্মকর্তারা বলেন, “জাতির ইতিহাসে শহিদ বুদ্ধিজীবীদের ত্যাগ চিরস্মরণীয় এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।”
দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে শহিদ বুদ্ধিজীবী দিবসকে যথাযথ মর্যাদায় পালন করে ঠাকুরগাঁও জেলা পুলিশ।






















