চট্টগ্রাম ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

ওড়িশা ও আসামে সিএএ-র আওতায় ৩৬ বাংলাদেশি নতুন নাগরিকত্ব অর্জন

ভারতে নাগরিকত্ব পাওয়া ৩৬ বাংলাদেশি: ওড়িশায় ৩৫, আসামে ১

অনলাইন ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ০৭:১৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ওড়িশা ও আসামে ভারতের নাগরিকত্ব পেয়েছে মোট ৩৬ বাংলাদেশি। ওড়িশায় ৩৫ জন ও আসামে একজন নাগরিকত্ব অর্জন করেছেন। নতুন নাগরিকদের হাতে সনদ তুলে দেওয়ার অনুষ্ঠান আয়োজন করেছে ওড়িশা সরকার।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বলেন, “সিএএ আইন নির্যাতিত সংখ্যালঘুদের জন্য নিরাপত্তা ও আশ্রয়ের প্রতীক।” ২০১৯ সালে প্রণীত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) অনুযায়ী, বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু, সিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান ও পার্সিদের নাগরিকত্বের সুযোগ রয়েছে।

ওড়িশার জনশুমারি দপ্তরের তথ্যমতে, সদ্য নাগরিকত্ব পাওয়া ৩৫ জনই হিন্দু ধর্মাবলম্বী। বর্তমানে ওড়িশায় আরও প্রায় ১,১০০টি আবেদন যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে।

অন্যদিকে, আসামে প্রথমবারের মতো একজন বাংলাদেশি নারী ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন। শ্রীভূমি জেলার ৪০ বছর বয়সী ওই নারী ২০০৭ সালে বাংলাদেশ থেকে ভারতে আসেন। তিনি স্থানীয় এক যুবকের সঙ্গে বিবাহিত এবং বর্তমানে ভারতে বসবাস করছেন।

ধর্মানন্দ দেব জানিয়েছেন, নাগরিকত্ব আইন, ১৯৫৫-এর ৫(১)(সি) ও ৬বি ধারার অধীনে নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে তাকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। এই ধারার অধীনে একজন ব্যক্তি ভারতীয় নাগরিককে বিবাহ করলে এবং ৭ বছর টানা ভারতে বসবাস করলে নাগরিকত্ব লাভ করতে পারেন।

এই নতুন নাগরিকত্ব বিতরণ অনুষ্ঠান ওড়িশা ও আসামে আইনটি কার্যকর হওয়ার পর প্রথম বড় পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ওড়িশা ও আসামে সিএএ-র আওতায় ৩৬ বাংলাদেশি নতুন নাগরিকত্ব অর্জন

ভারতে নাগরিকত্ব পাওয়া ৩৬ বাংলাদেশি: ওড়িশায় ৩৫, আসামে ১

আপডেট সময় : ০৭:১৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫