চট্টগ্রাম ১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

কার্পেট চত্বরে ভেঙে প্রবেশ করে নিজের জীবন শেষ করেন দণ্ডপ্রাপ্ত কারাবন্দি মিজানুর রহমান

যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবনপ্রাপ্ত কয়েদির রহস্যজনক আত্মহত্যা

এস এম মামুন
  • আপডেট সময় : ১১:৫১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এস এম মামুন|যশোর:

যশোর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম দণ্ডপ্রাপ্ত এক কয়েদির রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে কারাগারের অভ্যন্তরে কার্পেট চত্বরের ভেতরে এ ঘটনাটি ঘটে। নিহত কয়েদি মিজানুর রহমান (কারাবন্দি নং ৮৭০৯) শার্শা উপজেলার আমতলা গ্রামের আক্কাচ আলীর ছেলে।

কারা কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত কপোতাক্ষ–৩ ভবনে থাকার কথা থাকলেও মিজানুর রহমান কৌশলে কার্পেট চত্বরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে তিনি সেখানে নিজেই নিজের জীবন শেষ করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত কারারক্ষীরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেও ততক্ষণে তিনি মারা যান।

জেলার আবিদ আহমেদ জানান, চলতি বছরের ২৪ জুলাই হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হয়ে তিনি যশোর কারাগারে আসেন। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ভবনে থাকার কথা থাকলেও কীভাবে তিনি কার্পেট চত্বরে প্রবেশ করলেন—তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি তদন্তের জন্য অভ্যন্তরীণ অনুসন্ধান শুরু হয়েছে।

তিনি আরও জানান, মিজানুর রহমানের মৃত্যু সংবাদ পরিবারকে জানানো হয়েছে। স্বজনরা এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

কারাগারের ভেতরে একটি দণ্ডপ্রাপ্ত কয়েদির এমন মৃত্যু স্থানীয়ভাবে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্তে উদ্ঘাটন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কার্পেট চত্বরে ভেঙে প্রবেশ করে নিজের জীবন শেষ করেন দণ্ডপ্রাপ্ত কারাবন্দি মিজানুর রহমান

যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবনপ্রাপ্ত কয়েদির রহস্যজনক আত্মহত্যা

আপডেট সময় : ১১:৫১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫