চট্টগ্রাম ১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা

শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযানে ফের নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৯৪ বোতল নেশাজাতীয় চকো প্লাস সিরাপ আটক

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্ত এলাকায় আবারো বড় ধরনের চোরাচালান ঠেকালো মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৯৪ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো প্লাস সিরাপ আটক করেছে বিজিবি।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১টা ৫৫ মিনিটের দিকে ৫৯ বিজিবির চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৫-এস থেকে আনুমানিক ৫০ গজ ভেতরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উপচাকপাড়া এলাকায় এ অভিযান চালায়।

অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল থেকে মালিকবিহীন ৯৪ বোতল ভারতীয় চকো প্লাস সিরাপ উদ্ধার করে। আটককৃত সিরাপের বিষয়ে আইনি প্রক্রিয়া প্রণয়ন চলছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,
“শীত মৌসুমে মাদক চোরাচালানে এটি একটি নতুন সংযোজন। আমরা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। মাদক চোরাচালান রোধে আমাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

মাদকবিরোধী এ অভিযানের ফলে সীমান্ত এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয় সূত্র জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযানে ফের নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৯৪ বোতল নেশাজাতীয় চকো প্লাস সিরাপ আটক

আপডেট সময় : ০৬:১৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫