চট্টগ্রাম ১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

কলকাতায় উন্মোচিত হচ্ছে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ উচ্চতার ৭০ ফুট মেসি ভাস্কর্য

ফুটবল ইতিহাসে সর্বোচ্চ উচ্চতার মেসির ৭০ ফুট ভাস্কর্য উন্মোচন কাল কলকাতায়

খেলাধুলা ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ০৮:৫১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসিকে ঘিরে ভারতের ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। বহুল প্রতীক্ষিত ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’ উপলক্ষে আগামীকাল ভারতে পৌঁছাবেন বিশ্বকাপজয়ী এ কিংবদন্তি। আর এই সফরের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ উচ্চতার ভাস্কর্য—মেসির ৭০ ফুট ব্রোঞ্জ নির্মিত প্রতিকৃতি, যা উন্মোচিত হবে কলকাতায়।

২০১১ সালের পর এটিই হতে যাচ্ছে মেসির প্রথম ভারত সফর। এবারের সফরসূচিতে রয়েছে কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি—চারটি শহরজুড়ে নানা আয়োজন। কলকাতার ভাস্কর্য উন্মোচনকে কেন্দ্র করে ইতোমধ্যে তিলোত্তমা নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বিশ্বকাপজয়ী এই অধিনায়কের সঙ্গে সফরের বেশ কয়েকটি অংশে উপস্থিত থাকবেন তার ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল। আর্জেন্টাইন সমর্থক ও ভারতীয় ভক্তদের কাছে এই সফরকে বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ফুটবল উৎসব।

বিশেষজ্ঞদের দাবি, এখন পর্যন্ত কোনো ফুটবলারের ভাস্কর্য এত উচ্চতায় নির্মাণের নজির নেই। মেসির ৭০ ফুট ভাস্কর্য ইতিহাসে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে—যা ফুটবল কিংবদন্তির প্রতি ভারতের শ্রদ্ধা ও ভালোবাসারই প্রতিফলন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কলকাতায় উন্মোচিত হচ্ছে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ উচ্চতার ৭০ ফুট মেসি ভাস্কর্য

ফুটবল ইতিহাসে সর্বোচ্চ উচ্চতার মেসির ৭০ ফুট ভাস্কর্য উন্মোচন কাল কলকাতায়

আপডেট সময় : ০৮:৫১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫