চট্টগ্রাম ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

শিবচরে ধর্ষক মিঠুন মজুমদারের ফাঁসির দাবিতে শিক্ষার্থী–যুবকদের বিক্ষোভ মিছিল

গোলাম মওলা, মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরের শিবচরে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মিঠুন মজুমদারের ফাঁসির দাবিতে শিক্ষার্থী ও যুবকদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে সরকারি বরহামগঞ্জ কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলটি শিবচর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ৭১ চত্বরে এসে শেষ হয়। পথচারী ও আশপাশের ব্যবসায়ীরাও মিছিলে সমর্থন জানান।

৭১ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণ নৃশংস ও ঘৃণ্য অপরাধ। মিঠুন মজুমদারসহ সকল ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। প্রকাশ্যে এমন দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর হলে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস পাবে না বলে বক্তারা দাবি জানান।

সমাবেশে আরও বলা হয়, দ্রুত বিচার কার্যক্রমের মাধ্যমে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে নারীর প্রতি সহিংসতা কমবে এবং আইন-শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে।

উল্লেখ্য, ৮ ডিসেম্বর সকালে বাবলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ফারজানা (৭) বিদ্যালয়ে যাওয়ার পথে প্রলোভন দেখিয়ে মিঠুন মজুমদার তাকে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

স্থানীয়রা জানান, শান্তিপূর্ণ শিবচরে এ ধরনের নৃশংস ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা আশা প্রকাশ করেন, ধর্ষণসহ নারী নির্যাতন রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে সকলকে এগিয়ে আসতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

শিবচরে ধর্ষক মিঠুন মজুমদারের ফাঁসির দাবিতে শিক্ষার্থী–যুবকদের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৩:৪৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫