নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সহযোগিতার আশ্বাস
কেশবপুর থানার নতুন ওসির সঙ্গে ইসলামী আন্দোলন প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ০৯:২৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:
যশোর-৬ (কেশবপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী গাজী সহিদুল ইসলাম কেশবপুর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে কেশবপুর থানা কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে গাজী সহিদুল ইসলাম কেশবপুর উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং নির্বাচনী সহায়তা প্রদানে দলের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, “নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা সর্বোচ্চ সমন্বয় বজায় রাখবো।”
এ সময় নতুন ওসি নির্বাচনী পরিবেশ স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি সকল প্রার্থী ও কর্মীদের আইন মেনে চলার আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম, অর্থ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, কেশবপুর পৌর শাখার সেক্রেটারি মোহাম্মদ ইন্তাজ উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন কেশবপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম, সহ-সভাপতি মোহাম্মদ মনির হোসেন, পৌর শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, ইসলামী যুব আন্দোলন কেশবপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মাদ মুরাদ খান, প্রকাশনা সম্পাদক মোঃ মোশারফ হোসেন এবং ইসলামী ছাত্র আন্দোলন কেশবপুর উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আলফাজ হোসেন।
সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও সফল নির্বাচন পরিচালনায় আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।






















