চট্টগ্রাম ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সমাজের সক্রিয় অংশগ্রহণেই দূর্নীতি প্রতিরোধ সম্ভব—বক্তারা

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালন

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন
  • আপডেট সময় : ১১:১৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধি:
“দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস ২০২৫ বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা সমন্বিত কার্যালয়ের উদ্যোগে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাসনীম জাহান। তিনি বলেন, “বর্তমান সরকার দূর্নীতি দমনে কঠোর অবস্থানে রয়েছে এবং শুদ্ধতার চর্চা বাড়াতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে।”

সভায় সভাপতিত্ব করেন দুদক জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এতে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুজ সাকিব খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনীম ও প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান।

কর্মসূচিতে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দূর্নীতি প্রতিরোধ সম্ভব নয়। সামাজিক আন্দোলন জোরদার করার মাধ্যমেই দূর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব বলে বক্তারা উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সমাজের সক্রিয় অংশগ্রহণেই দূর্নীতি প্রতিরোধ সম্ভব—বক্তারা

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালন

আপডেট সময় : ১১:১৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫