সমাজের সক্রিয় অংশগ্রহণেই দূর্নীতি প্রতিরোধ সম্ভব—বক্তারা
কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালন
- আপডেট সময় : ১১:১৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি:
“দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস ২০২৫ বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা সমন্বিত কার্যালয়ের উদ্যোগে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাসনীম জাহান। তিনি বলেন, “বর্তমান সরকার দূর্নীতি দমনে কঠোর অবস্থানে রয়েছে এবং শুদ্ধতার চর্চা বাড়াতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে।”
সভায় সভাপতিত্ব করেন দুদক জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এতে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুজ সাকিব খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনীম ও প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান।
কর্মসূচিতে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দূর্নীতি প্রতিরোধ সম্ভব নয়। সামাজিক আন্দোলন জোরদার করার মাধ্যমেই দূর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব বলে বক্তারা উল্লেখ করেন।





















