চট্টগ্রাম ০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

দরগাহপুরে বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দীনের উন্নয়ন প্রতিশ্রুতি ও জনসংযোগে উৎসাহিত জনতা

আশাশুনির দরগাহপুরে কাজী আলাউদ্দীনের নির্বাচনী উঠান বৈঠক ও দোয়া অনুষ্ঠিত

এস.এম. মোস্তাফিজুর রহমান
  • আপডেট সময় : ০৯:০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশাশুনি,সাতক্ষীরা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দীনের নির্বাচনী উঠান বৈঠক ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকালে দরগাহপুর খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় হাজারো নেতাকর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন বলেন, “বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে। জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করব। এই অঞ্চলকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়ে তুলবো।”

তিনি আরও প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হওয়ার পর দরগাহপুরের খরিয়াটি রাস্তা নির্মাণ, মানিকখালী ব্রিজের টোল বন্ধ, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ, মাদক ও সন্ত্রাস নির্মূল এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করবেন।

কাজী আলাউদ্দীন বলেন, “বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করে। বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। আমি এমপি থাকাকালীন এলাকায় অসংখ্য উন্নয়ন করেছি, সড়ক নির্মাণ করেছি এবং দুর্নীতিবাজদের কোনো ছাড় দিইনি। সংখ্যালঘু সম্প্রদায় সবসময় আমার কাছে নিরাপদ ছিল।”

সভায় বক্তব্য দেন—উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স.ম. হেদায়েতুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক শেখ আ. রশিদ, তুহিন উল্লাহ তুহিন, আজহারুল ইসলাম মন্টু, মহিলা নেতা ডা. মর্জিনা খাতুন বেবী, পূজা উদযাপন ফ্রন্টের সেক্রেটারি প্রীতিশ রায়, রেজাউল করিম, নজিবুল ইসলাম, মোজেল হোসেন, জুলফিকার আলী ভুট্টো প্রমুখ।

সাংবাদিক মশিউল হুদা তুহিন ও প্রফেসর মাসুদ করিমের সঞ্চালনায় অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দরগাহপুরে বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দীনের উন্নয়ন প্রতিশ্রুতি ও জনসংযোগে উৎসাহিত জনতা

আশাশুনির দরগাহপুরে কাজী আলাউদ্দীনের নির্বাচনী উঠান বৈঠক ও দোয়া অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫