চট্টগ্রাম ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দায়িত্ব ছাড়তে পারেন দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা

পদত্যাগ করতে পারেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ০৩:৫৩:১১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আজ বুধবার (১০ ডিসেম্বর) সরকারের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা—মো. মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া—পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে। উপদেষ্টা পরিষদের একটি সূত্র নিশ্চিত করেছে যে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তারা দায়িত্ব ছাড়বেন।

সূত্র জানায়, আজ অথবা আগামীকাল নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। তফসিল ঘোষণার আগে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার দায়িত্বে থাকা নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে উপদেষ্টা পরিষদের সদস্যরা একমত হয়েছেন। এ কারণেই বুধবারের মধ্যেই তারা প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বিকেল ৩টায় সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। যদিও মন্ত্রণালয়ের কর্মসূচিতে সংবাদ সম্মেলনের বিষয় উল্লেখ করা হয়নি, তবে সমসাময়িক বিষয়ে বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে। একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, এই সংবাদ সম্মেলনেই তিনি পদত্যাগের ঘোষণা দিতে পারেন। একইভাবে উপদেষ্টা মাহফুজ আলমও আজ পদত্যাগপত্র জমা দিতে পারেন।

দুই উপদেষ্টার দপ্তরে যোগাযোগ করা হলেও কেউ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি।

উল্লেখ্য, দুই ছাত্র প্রতিনিধি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে উঠে এসেছেন। এই প্ল্যাটফর্ম থেকেই গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে। তাই দুই উপদেষ্টার দায়িত্বে থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। এছাড়া আসিফ মাহমুদের নির্বাচন করার ইচ্ছার বিষয়টিও সম্প্রতি আলোচনায় ছিল।

গত বছরের ২৮ আগস্ট বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পাওয়ার পর ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন মাহফুজ আলম। বর্তমানে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। অন্যদিকে আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকেই উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দায়িত্ব ছাড়তে পারেন দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা

পদত্যাগ করতে পারেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

আপডেট সময় : ০৩:৫৩:১১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫