চট্টগ্রাম ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

জমি দখলের পাঁয়তারা, প্রাণনাশের হুমকি—প্রশাসনের হস্তক্ষেপ চান প্রবাসী

ছাতকে প্রবাসীর টিনসেড ঘর ভেঙে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি, থানায় লিখিত অভিযোগ

ফজল
  • আপডেট সময় : ০৪:০০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার খিদ্রাকাপন এলাকায় বৃটেন প্রবাসী সাইফুর রহমানের নির্মাণাধীন টিনসেডের ঘর ভেঙে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাণনাশের হুমকিসহ চাঁদাবাজির অভিযোগ এনে ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিযোগে জানা যায়, প্রবাসীর খরিদা করা জমিতে গত ২০ নভেম্বর রাতে টিনসেডের ঘর পুরোপুরি ভেঙে ফেলে স্থানীয় এক প্রভাবশালী চক্র। এতে প্রায় লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেছেন সাইফুর রহমান।

অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ওই প্রভাবশালী মহল জমি দখলের পাঁয়তারা করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে জানান প্রবাসী।

তিনি বলেন, দেশে ফেরার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চাইলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। বর্তমানে তিনি ও তার সহযোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযোগে নাম উল্লেখ করা হয়েছে—আইয়ুব আলী, ফুলমতি বেগম, আজিজুল ইসলাম ও জামাল উদ্দিনের।

এ বিষয়ে প্রধান অভিযুক্ত আইয়ুব আলী অভিযোগ অস্বীকার করে বলেন, “বাবা-ছেলের বিরোধ নিরসনে আমি চেষ্টা করেছি।”

ছাতক থানার ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য উপ-পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জমি দখলের পাঁয়তারা, প্রাণনাশের হুমকি—প্রশাসনের হস্তক্ষেপ চান প্রবাসী

ছাতকে প্রবাসীর টিনসেড ঘর ভেঙে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি, থানায় লিখিত অভিযোগ

আপডেট সময় : ০৪:০০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫