শিবচরে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্তে পুলিশ
শিবচরে প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:২৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

মাদারীপুরের শিবচর উপজেলার বাবলাতলা এলাকায় প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মিঠুন মজুমদার (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৮ ডিসেম্বর ২০২৫) বেলা ১১টার দিকে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাবলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ফারজানা (৭) বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত মিঠুন তাকে প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়। পরে কাঁদতে কাঁদতে শিশুটি বাড়িতে ফিরে তার মাকে সব জানায়।
প্রথম দিকে পরিবার বিষয়টি বিশ্বাস না করলেও বিকেল ৫টার দিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখে সন্দেহ সৃষ্টি হয়। পরে শিশুটির বাবা বিস্তারিত জানতে চাইলে সে পুরো ঘটনা খুলে বলে।
অবস্থার অবনতি হওয়ায় রাত ৮টার দিকে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির পরিবার দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করলে স্থানীয়রা অভিযুক্ত মিঠুন মজুমদারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, গ্রেপ্তারকৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান। ভিকটিমের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।














