চট্টগ্রাম ১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দশ হাজার মানুষের যাতায়াতে স্বস্তি ফিরেছে

আদিতমারীতে যুবদলের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ, উপকারে দশ হাজার মানুষ

সঞ্জয় কুমার, আদিতমারী উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৯:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ২০৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আদিতমারী উপজেলা প্রতিনিধি :
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ঝাড়িরঝাড় এলাকায় রত্নাই-মালদাহ নদীর উপর যুবদলের অর্থায়ন ও শ্রমে দৃষ্টিনন্দন একটি কাঠের সেতু নির্মিত হয়েছে। এতে দুই পাশের তিন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীসহ দুই ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান হয়েছে।

সোমবার বিকেলে সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

স্থানীয়রা জানান, নদীটি দীর্ঘদিন ধরে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ও ঢেলাবাড়ী ইউনিয়নের মানুষকে বিভক্ত করে রেখেছিল। নদীর দুই পারে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থাকা সত্ত্বেও শিক্ষার্থীসহ প্রায় ১০ হাজার মানুষকে নৌকায় পারাপারের ভরসায় থাকতে হতো। এতে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের জীবন ছিল চরম ভোগান্তিতে।

জনদুর্ভোগ উপলব্ধি করে স্থানীয় যুবদল নিজস্ব অর্থায়নে ২ লাখাধিক টাকা ব্যয় করে ৭৫ ফুট দৈর্ঘ্য এবং ৫ ফুট প্রস্থের কাঠের সেতুটি নির্মাণ করে।

ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও ভেলাবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য আব্দুল করিম মিয়া বলেন, “নিজেদের উদ্যোগেই অর্থ ও শ্রম দিয়ে আমরা অস্থায়ী সেতুটি নির্মাণ করেছি।”

ঝাড়িরঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সেতুটির মাধ্যমে ঝাড়িরঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিষতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ দুলু বলেন, পূর্ববর্তী সরকার এই এলাকাগুলোর উন্নয়নে কোনো উদ্যোগ নেয়নি। বিএনপি ক্ষমতায় এলে গ্রামীণ এলাকায় স্থায়ী পাকা সেতু নির্মাণ করা হবে।

যুবদলের স্বেচ্ছাশ্রমে নির্মিত এ সেতুটি স্থানীয় মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে এলাকাবাসীর আশা। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দশ হাজার মানুষের যাতায়াতে স্বস্তি ফিরেছে

আদিতমারীতে যুবদলের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ, উপকারে দশ হাজার মানুষ

আপডেট সময় : ০৮:৫৯:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫