চট্টগ্রাম ১২:২৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

চান্দিনায় পারিবারিক কলহের জেরে দুই সন্তানের মাকে হত্যা, স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

কুমিল্লার চান্দিনায় দুই সন্তানের জননীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

এ.কে পলাশ
  • আপডেট সময় : ০৭:২৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার চান্দিনা উপজেলায় পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জননী সাবিনা আক্তার (২৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তার স্বামী আবুল খায়েরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
রবিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার গল্লাই ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ হত্যাকাণ্ডটি ঘটে।

সোমবার (৮ ডিসেম্বর) নিহতের পিতা ময়নাল হোসেন বাদী হয়ে আবুল খায়েরসহ তিনজনকে আসামি করে চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

স্থানীয়রা জানান, প্রায় ১২ বছর আগে সাবিনা ও আবুল খায়েরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। ঘটনার রাতে পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে উত্তেজিত হয়ে আবুল খায়ের স্ত্রীকে মারধর করেন। পরপরই গলায় রশি পেঁচিয়ে ও বাথরুমের বালতির পানিতে মাথা ডুবিয়ে তাকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।

নিহতের পিতা ময়নাল হোসেন বলেন, “খবর পেয়ে রাতেই মেয়ের বাড়িতে যাই। গিয়ে দেখি বাথরুমে সাবিনার মরদেহ পড়ে আছে। পরে স্থানীয়দের সহায়তায় আবুল খায়েরকে আটক করে পুলিশকে জানাই।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটক স্বামীকে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

  1. ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই সন্তান মাকে হারিয়ে মানবিক সংকটে পড়েছে বলেও স্থানীয়রা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চান্দিনায় পারিবারিক কলহের জেরে দুই সন্তানের মাকে হত্যা, স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

কুমিল্লার চান্দিনায় দুই সন্তানের জননীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

আপডেট সময় : ০৭:২৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫