চট্টগ্রাম ১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ

বীরগঞ্জে নবাগত ইউএনও ও ওসির পরিচিতি ও উন্নয়নমূলক সমন্বয় সভা সম্পন্ন

বীরগঞ্জে নবাগত ইউএনও ও ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উন্নয়ন ও সহযোগিতায় একসাথে কাজের প্রত্যয়

গোকুল চন্দ্র রায়
  • আপডেট সময় : ০৬:৪৩:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমা খাতুন এবং নবাগত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম–এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও সুমা খাতুন বলেন, “উপজেলার সকল সমস্যা সমাধানে সবার সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি। একসাথে কাজ করলে উন্নয়ন সহজ হবে।” তিনি প্রশাসন ও জনসাধারণের সমন্বিত উদ্যোগে বীরগঞ্জকে আরও উন্নত ও নাগরিকবান্ধব উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন, বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, থানার তদন্ত ওসি মো. শিহাব উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি আলহাজ্ব মো. আবুসামা ঠান্ডু, উপজেলা জামায়াতের নেতা ক্বারী মো. আজিজুর রহমান ও স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভা শেষে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বীরগঞ্জে নবাগত ইউএনও ও ওসির পরিচিতি ও উন্নয়নমূলক সমন্বয় সভা সম্পন্ন

বীরগঞ্জে নবাগত ইউএনও ও ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উন্নয়ন ও সহযোগিতায় একসাথে কাজের প্রত্যয়

আপডেট সময় : ০৬:৪৩:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫