চট্টগ্রাম ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

গজারিয়া নদী এলাকায় অভিযান, জব্দ জাল-নোঙর-ডিজেল

লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ, আটক ৩

ইমন রহমান
  • আপডেট সময় : ০৭:২৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহনে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের সফল অভিযান পরিচালিত হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ ডিসেম্বর (শনিবার) সকাল ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন লালমোহনের একটি টিম লালমোহন থানাধীন গজারিয়া সংলগ্ন নদী এলাকায় বিশেষ অভিযান চালায়। দীর্ঘদিন ধরেই এ অঞ্চলে অবৈধ ট্রলিং বোট চলাচল ও নিষিদ্ধ জাল ব্যবহারের অভিযোগ থাকায় স্থানীয় জেলেদের মাঝে উদ্বেগ বাড়ছিল।

অভিযানের সময় টহল দল একটি সন্দেহজনক আর্টিসনাল ট্রলিং বোট শনাক্ত করে আটক করে। পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৬ লাখ ৩৭ হাজার টাকা মূল্যমানের ৬টি ট্রলিং জাল, ২টি নোঙর ও প্রায় ১ হাজার ২০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। পাশাপাশি বোট পরিচালনার সঙ্গে জড়িত ৩ জনকে ঘটনাস্থল থেকে আটক করে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানায়, এসব আর্টিসনাল ট্রলিং বোটে ব্যবহৃত নিষিদ্ধ জাল দেশের সামুদ্রিক জীববৈচিত্র্য ও মাছের প্রজননব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। ফলে মৎস্য সম্পদ ও জলসীমা সুরক্ষায় অবৈধ ট্রলিং বোটের বিরুদ্ধে নিয়মিত অভিযান অত্যন্ত জরুরি।

অভিযান শেষে জব্দকৃত বোট, জাল ও ডিজেল এবং আটক ৩ জনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম, বিএন বলেন, “মৎস্য সম্পদ সংরক্ষণ ও জলসীমা সুরক্ষায় কোস্ট গার্ড সবসময় তৎপর। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

স্থানীয় জেলে ও এলাকাবাসী কোস্ট গার্ডের এ অভিযানে সন্তোষ প্রকাশ করে জানান, অবৈধ বোটের কারণে নদী-সাগরে মাছের পরিমাণ কমে যাচ্ছিল। নিয়মিত অভিযান সামুদ্রিক সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গজারিয়া নদী এলাকায় অভিযান, জব্দ জাল-নোঙর-ডিজেল

লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ, আটক ৩

আপডেট সময় : ০৭:২৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫