চট্টগ্রাম ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

মনোনয়ন পরিবর্তনে ৩ দিনের আল্টিমেটাম বিক্ষোভকারীদের

শিবচরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে পদ্মা সেতু–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ

গোলাম মওলা, মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরের শিবচর উপজেলায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে পদ্মা সেতু–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন জামান কামাল মোল্লার সমর্থিত নেতাকর্মী ও স্থানীয় জনতা। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল থেকে শুরু হওয়া এই আন্দোলন সন্ধ্যার পর আরও উত্তপ্ত আকার নেয়। এসময় বিক্ষোভকারীরা এক্সপ্রেসওয়ের ওপর অবস্থান নিয়ে মশাল মিছিল করেন।

অবরোধের কারণে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী, পরিবহন চালক ও দক্ষিণবঙ্গগামী সাধারণ মানুষ।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, মাদারীপুর-১ আসনে বিএনপি যে ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে, তিনি এলাকার সাধারণ মানুষের কাছে অপরিচিত এবং জনপ্রিয় নন। তাদের ভাষ্য—“ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা না থাকা একজনকে জাতীয় নির্বাচনে মনোনয়ন দেওয়া জনমতের প্রতি অবিচার।”

তাদের দাবি, জামান মোল্লাকে মনোনয়ন দেওয়া না হলে বিএনপি এ আসনে পরাজয়ের ঝুঁকিতে পড়বে।

পরে সন্ধ্যা সাতটার দিকে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন ও কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। পাশাপাশি ৩ দিনের আল্টিমেটাম দিয়ে জানানো হয়—এই সময়ের মধ্যে জামাল কামান মোল্লাকে মনোনয়ন না দিলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মনোনয়ন পরিবর্তনে ৩ দিনের আল্টিমেটাম বিক্ষোভকারীদের

শিবচরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে পদ্মা সেতু–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ

আপডেট সময় : ০৮:১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫