চট্টগ্রাম ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

অভিযুক্তদের পলাতক, এলাকায় উত্তেজনা বৃদ্ধি

নলছিটিতে অবৈধ বিদ্যুৎ ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু, গ্রামে উত্তেজনা

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:১৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের ইছাপাশা গ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগের ফাঁদে পড়ে মো. বাচ্চু মল্লিক (৪৭) নামে এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু মল্লিক স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নিজ বাড়ির পাশে জমিতে কাজ করতে যান বাচ্চু। এ সময় পার্শ্ববর্তী জমিতে অবৈধভাবে বিদ্যুতের খুঁটি থেকে লাইন টেনে ইঁদুর ধরার নামে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন একই গ্রামের মো. আলাউদ্দিন জোমাদ্দার ও মো. পিন্টু হাওলাদার। ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

ঘটনার সময় মাঠে থাকা স্কুলশিক্ষার্থীরা বিষয়টি টের পেলে চিৎকার শুরু করে। এরপর অভিযুক্তরা দ্রুত লাইন খুলে গোপন করার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। এমনকি নিহতের পুড়ে যাওয়া হাতে মাটি লেপে ঘটনাটি আড়াল করার চেষ্টা করা হয়।

নিহতের মেয়েজামাই মো. শাকিল হোসেন বলেন, “ইঁদুর ধরার নামে বিদ্যুৎ ফাঁদ পেতে রাখা হয়েছিল। সেই ফাঁদেই তিনি মারা গেছেন। পরে গোপন করার চেষ্টা করেছে।”

স্ত্রী সীমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এটা স্রেফ দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। আমি ন্যায়বিচার চাই।”

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।

অভিযুক্ত আলাউদ্দিন ইছাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করেন। ঘটনার পর থেকে তিনি ও পিন্টুর পরিবার পলাতক রয়েছে বলে জানা গেছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অভিযুক্তদের পলাতক, এলাকায় উত্তেজনা বৃদ্ধি

নলছিটিতে অবৈধ বিদ্যুৎ ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু, গ্রামে উত্তেজনা

আপডেট সময় : ০৬:১৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫