চট্টগ্রাম ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকৃত তথ্য → দুই প্রয়াত নেতার স্মৃতি স্মরণ ও শোকাবহ পরিবেশে দোয়া প্রার্থনা

মনিরামপুরে দুই প্রয়াত নেতার কবর জিয়ারত করলেন বিএনপি প্রার্থী শহীদ ইকবাল

এস এম মামুন, যশোর
  • আপডেট সময় : ০৭:১৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির প্রার্থী ঘোষণা হওয়ার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রচার-প্রচারণার ব্যস্ততা বাড়ছে। নির্বাচন-সংশ্লিষ্ট কর্মসূচির অংশ হিসেবে দলীয় মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন শনিবার সকালে প্রয়াত বিএনপি নেতা ও সাবেক স্থায়ী কমিটির সদস্য মরহুম মো. তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কবর জিয়ারত শেষে কারবালা এলাকায় উপস্থিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। পরে প্রয়াত যশোর জেলা বিএনপির সহ সভাপতি ও মনিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মো. মুছার কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন।

সদ্য প্রয়াত নেতার পারিবারিক কবরস্থানে জিয়ারতের সময় সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। দলীয় কর্মকাণ্ডে অতীতের স্মৃতিচারণ করে প্রার্থী ইকবাল শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দলীয় দায়িত্ব পালনে সকলের দোয়া চান।

নেতাকর্মীরা মনে করছেন, বিএনপির প্রার্থী ঘোষণার পর মনিরামপুরে রাজনৈতিক কার্যক্রম আরও বেগবান হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রকৃত তথ্য → দুই প্রয়াত নেতার স্মৃতি স্মরণ ও শোকাবহ পরিবেশে দোয়া প্রার্থনা

মনিরামপুরে দুই প্রয়াত নেতার কবর জিয়ারত করলেন বিএনপি প্রার্থী শহীদ ইকবাল

আপডেট সময় : ০৭:১৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫