চট্টগ্রাম ০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

৩৫ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

চাঁপাইনবাবগঞ্জে নজেকশিসের নতুন সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি (নজেকশিস)–এর ত্রি-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের হলরুমে অনুষ্ঠিত সভায় ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল ইসলাম সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের অধ্যক্ষ মোঃ বাবুল আকতার।

সভায় স্বাগত বক্তব্য দেন নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ওবাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও নবাবগঞ্জ সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাঃ লতিফুর রহমান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান, সদস্য মোঃ আনোয়ার হোসেনসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষক-কর্মচারীরা।

অনুষ্ঠানে মোট ৭টি চেক প্রদান করা হয়, যার মধ্যে দুইজন প্রয়াত সদস্যের নমিনীদের অনুদান এবং পাঁচজন প্রয়াত সদস্যের নমিনীদের জমাকৃত অর্থের লভ্যাংশ প্রদান করা হয়। এছাড়া প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের প্রভাষক মুহাম্মদ ফারহাত হোসাইন।

তিন বছর মেয়াদি এ কমিটি আগামী কার্যকাল পরিচালনা করবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৩৫ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

চাঁপাইনবাবগঞ্জে নজেকশিসের নতুন সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার

আপডেট সময় : ০৩:২৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫