সুখেরটেক এলাকায় অর্ধগলিত মরদেহ, তদন্তে নেমেছে পুলিশ
সোনারগাঁয়ে ডো’বা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৭:২৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সুখেরটেক এলাকায় সড়কের পাশের একটি ডো’বা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে স্থানীয়দের ফোন পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে এলাকার দুই শিশু মাছ ধরতে ডো’বার পাশে গেলে পানিতে অস্বাভাবিক কিছু দেখতে পায়। তারা বাড়ির লোকজনকে বিষয়টি জানালে খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তদন্তকারী কর্মকর্তারা জানান, মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই যুবকের মৃত্যু হয়েছে। তবে লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ আরও জানায়, নিহতের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মৃত্যুর কারণ এবং কোনো অপরাধের সঙ্গে সংযোগ আছে কি না তা যাচাই করতে তদন্ত চলছে।
ঘটনাটি কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও হত্যাকাণ্ড হয়ে থাকলে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।





















