চট্টগ্রাম ১২:০৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন

বন্ধুর বাড়িতে বেড়াতে এসে হৃদরোগে আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু

কোটালীপাড়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ব্যবসায়ী নবীন খানের মৃত্যু

শেখ কামরুজ্জামান (রানা), কোটালীপাড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নবীন খান (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার বীর বাশাইল বটতলা গ্রামের মুন্নাফ খানের ছেলে এবং ঢাকার সাভার পল্লীবিদ্যুৎ এলাকায় জেনারেটর ও ইলেকট্রিক সামগ্রীর ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, হিরণ মাদ্রাসার ওয়াজ মাহফিলে অংশ নিতে তিন দিন আগে তিনি কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের দিপু মুন্সীর বাড়িতে আসেন। প্রায় ১৫ বছর ধরে দু’জনের মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

দিপু মুন্সী জানান, মঙ্গলবার রাত ১টার দিকে ওয়াজ শুনে বাড়ি ফিরে দু’জন একসঙ্গে রাতের খাবার খান এবং ঘুমাতে যান। রাত আনুমানিক ৩টার দিকে নবীন খান বুকে তীব্র ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ দেখতে আসা নবীন খানের স্ত্রী কবরী বেগম জানান, “আমার স্বামীর মৃত্যুর খবর শোনার পর দুপুরে কোটালীপাড়ায় আসি। দীর্ঘদিন ধরে তার বুকে ব্যথার সমস্যা ছিল। ধারণা করা হচ্ছে, হৃদরোগ বা স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।”

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদনে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবার ও স্বজনদের পক্ষ থেকেও অভিযোগ নেই। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বন্ধুর বাড়িতে বেড়াতে এসে হৃদরোগে আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু

কোটালীপাড়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ব্যবসায়ী নবীন খানের মৃত্যু

আপডেট সময় : ০৭:০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫