শিবচরের নতুন রাজনীতিতে বিএনপির নতুন নেতৃত্ব
শিবচর-১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী নাদিরা মিঠু চৌধুরী
- আপডেট সময় : ০৯:১৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে নতুন করে মনোনয়ন পেয়েছেন নাদিরা মিঠু চৌধুরী। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশিত হালনাগাদ ৩৬ আসনের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
জানা গেছে, চলতি মাসের ৩ নভেম্বর এ আসনে মনোনয়ন পেয়েছিলেন কামাল জামান মোল্লা। তবে পরদিন ৪ নভেম্বর দলীয় সিদ্ধান্তে তার মনোনয়ন স্থগিত করা হয়। এর ফলে শিবচরের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রার্থীর নাম নিয়ে জল্পনা সৃষ্টি হয়।
শেষ পর্যন্ত বিএনপি নাদিরা মিঠু চৌধুরীকে শিবচর-১ আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। তিনি মরহুম নাজমুল হুদা চৌধুরীর সহধর্মিণী এবং বর্তমানে জেলা বিএনপির সদস্য ও শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় নেতাকর্মীরা মনে করেন, নেতৃত্বে অভিজ্ঞ ও পরিচিত মুখ নাদিরা মিঠু চৌধুরী শিবচরের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবেন এবং সাধারণ মানুষের প্রত্যাশার সঙ্গে দলীয় সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ।






















