চট্টগ্রাম ০৫:০১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

সড়ক নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমন জোরদার করতে যৌথ অভিযান পরিচালনা ---

আমতলীতে আইনশৃঙ্খলা রক্ষায় নৌবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট অভিযান

মাইনুল
  • আপডেট সময় : ০৯:২৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও দৃঢ় রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ছুড়িকাটা বটতলা সৈকত ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ নৌবাহিনীর আমতলী কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়া সাফাত (শিক্ষা) বিএন,পি নং ৩৯৯৫-এর নেতৃত্বে নৌবাহিনীর ১০ জন সদস্য এবং আমতলী থানা ও ট্রাফিক পুলিশের ৪ জন সদস্য এ অভিযানে অংশ নেন।

চেকপোস্ট অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহারসহ সড়ক নিরাপত্তা সংক্রান্ত সব প্রয়োজনীয় বিষয় যাচাই করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালানো হয়।

অভিযান চলাকালে ১৮৯টি মোটরসাইকেল, ৯টি বাস, ৭টি প্রাইভেটকার, ৫টি ট্রাক, ২২টি মাইক্রোবাস, ৯টি সিএনজি এবং ১৯টি মাহিন্দ্রা গাড়ি তল্লাশি করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১২টি মামলা দায়ের করা হয় এবং হেলমেট ব্যবহার না করা, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে সড়ক আইনে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে মোট ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি বৈধ কাগজপত্র না থাকায় ৩টি সিএনজি, ২টি মোটরসাইকেল ও ১টি মিনি ট্রাক জব্দ করে আমতলী থানায় নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, নিয়মিত এ ধরনের যৌথ অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্থিতিশীল করবে এবং সাধারণ মানুষের মধ্যে আইন মেনে চলার প্রবণতা বৃদ্ধি করবে।

  • চেকপোস্ট কার্যক্রম শেষে লেফটেন্যান্ট শাহরিয়া সাফাত বলেন, “নৌবাহিনী ও পুলিশের এ সমন্বিত পদক্ষেপের মূল উদ্দেশ্য সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, চালকদের সচেতন করা এবং অপরাধ দমন কার্যক্রমকে শক্তিশালী করা। জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সড়ক নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমন জোরদার করতে যৌথ অভিযান পরিচালনা ---

আমতলীতে আইনশৃঙ্খলা রক্ষায় নৌবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট অভিযান

আপডেট সময় : ০৯:২৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫