চট্টগ্রাম ০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভূমিকম্পের পর নিরাপত্তা বিবেচনায় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে জবি শিক্ষার্থী সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ স্থগিত

হাবিবুর
  • আপডেট সময় : ০৩:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জবি সংবাদদাতা:
ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনী তফসিলের ক্রম–১২ অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্প–পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ৩ ডিসেম্বর প্রকাশের কথা থাকা চূড়ান্ত প্রার্থী তালিকা স্থগিত করা হয়েছে। নতুন সময়–সূচি পরবর্তীতে জানানো হবে।

এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী, ৩৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া জকসু নির্বাচনে মোট ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। ৫ নভেম্বর তফসিল ঘোষণার পর ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১৩ নভেম্বর থেকে শুরু হয় মনোনয়নপত্র সংগ্রহ, যা চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।

তফসিল অনুযায়ী, ১৭–১৮ নভেম্বর মনোনয়ন দাখিল, ১৯–২০ নভেম্বর বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এরপর ২৪, ২৫ ও ২৬ নভেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির কার্যক্রম সম্পন্ন হয়।

এ ছাড়া ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়। ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কথা থাকলেও তা স্থগিত হয়েছে।

তফসিল অনুযায়ী, ৪, ৭ ও ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ রয়েছে, আর প্রত্যাহারকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর। ৯ থেকে ১৯ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

আগামী ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটের দিনই গণনা শেষে ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভূমিকম্পের পর নিরাপত্তা বিবেচনায় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে জবি শিক্ষার্থী সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ স্থগিত

আপডেট সময় : ০৩:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫