চট্টগ্রাম ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যার চেষ্টা, এলাকায় উত্তেজনা

হরিরামপুরে গৃহবধূকে ছুরিকাঘাতে জখম: স্বামীর বিরুদ্ধে পরিকল্পিত হত্যাচেষ্টার অভিযোগ

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩২:৪০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মানিকনগর গ্রামে রিপা বেগম (২৫) নামে এক গৃহবধূকে ছুরির আঘাতে জখম করে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে তার স্বামী নাসির মোল্লার বিরুদ্ধে। রবিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ ঘরের ভেতর এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে ভুক্তভোগী পরিবার জানায়, রাতে ঘুমের মধ্যে রিপা বেগমকে ঘর থেকে বাইরে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হলে তিনি মারাত্মকভাবে জখম হন। বর্তমানে তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, অভিযুক্ত নাসির মোল্লা মানিকনগর গ্রামের রমজান মোল্লার ছেলে। অপরদিকে আহত রিপা বেগম উত্তর মেরুন্ডি গ্রামের খালেক মণ্ডলের মেয়ে। রিপা বেগম অভিযোগ করে বলেন, “আমার স্বামী পরিকল্পিতভাবে আমাকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করেছে। এক পর্যায়ে ছুরিকাঘাতে আমাকে জখম করেছে।”

নাসির মোল্লার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো মন্তব্য দিতে রাজি হননি।

স্থানীয় সূত্র বলছে, পারিবারিক কলহের জের ধরে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। ভুক্তভোগী পরিবার বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান মুঠোফোনে জানান, “৯৯৯-এ কল পেয়ে সকালে তৎক্ষণাত ফোর্স পাঠানো হয়। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যার চেষ্টা, এলাকায় উত্তেজনা

হরিরামপুরে গৃহবধূকে ছুরিকাঘাতে জখম: স্বামীর বিরুদ্ধে পরিকল্পিত হত্যাচেষ্টার অভিযোগ

আপডেট সময় : ০২:৩২:৪০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫