চট্টগ্রাম ১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

পরিকল্পিত হত্যায় স্ত্রী ও প্রেমিকের দোষ প্রমাণিত—আদালতের যাবজ্জীবন দণ্ড

লালমনিরহাটে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

সঞ্জয় কুমার
  • আপডেট সময় : ০৮:১৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আদিতমারী উপজেলা প্রতিনিধিঃ

লালমনিরহাট পৌরসভার তিনডিঘী এলাকায় স্বামী হত্যার দায়ে স্ত্রী মমিনা বেগম (২৭) ও তার পরকীয়া প্রেমিক গোলাম রব্বানীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের দায়িত্বপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আনোয়ার হোসেন মিন্টু রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত মমিনা বেগম লালমনিরহাট পৌরসভার মাজপাড়া এলাকার রহমত আলীর মেয়ে এবং তার পরকীয়া প্রেমিক গোলাম রব্বানী সদর উপজেলার পাঙ্গাটারী এলাকার রমজান মুন্সির ছেলে।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২১ জুলাই রাতে কৌশলে স্বামী আব্দুল জলিলকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন মমিনা বেগম। পরে প্রেমিক গোলাম রব্বানীর সহায়তায় তাকে বালিচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের ভাই আব্দুর রশিদ বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (নিরস্ত্র) মাহমুদুন্নবী আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষের ২৭ জন সাক্ষীর জবানবন্দী, আলামত ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

পিপি আনোয়ার হোসেন মিন্টু বলেন, “আব্দুল জলিলকে পরিকল্পিতভাবে হত্যার বিষয়টি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। বিচারিক কার্যক্রম শেষে দুই আসামির সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।” রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পরিকল্পিত হত্যায় স্ত্রী ও প্রেমিকের দোষ প্রমাণিত—আদালতের যাবজ্জীবন দণ্ড

লালমনিরহাটে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৮:১৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫