চট্টগ্রাম ০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

বামপন্থী প্যানেলের অভিযোগ: প্রশাসনের পক্ষপাত ও আচরণবিধি লঙ্ঘন নির্বাচন বানচালের লক্ষণ

জকসু নির্বাচনের তারিখ পেছানো নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মওলানা ভাসানী ব্রিগেড

হাবিবুর
  • আপডেট সময় : ০৯:২৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বামপন্থী ‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের তারিখ পেছানোর চেষ্টাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছে। সোমবার (১ ডিসেম্বর) ভাষা শহীদ রফিক ভবনের নিচে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন প্যানেল সদস্যরা।

সংবাদ সম্মেলনে তারা নির্বাচন কমিশনের সমালোচনা করেন। শিক্ষকের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ এবং ছাত্রদল সমর্থিত প্যানেলের আচরণবিধি লঙ্ঘন নিয়ে যথাযথ পদক্ষেপ না নেওয়াকে প্রশাসনের পক্ষপাতমূলক সিদ্ধান্তের উদাহরণ হিসেবে তুলে ধরেন।

প্যানেলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী জোয়ান অফ আর্ক বলেন, “পূর্বনির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী দিনগুলোতে দেশে জাতীয় নির্বাচনের ডামাডোল উঠলে, জকসু নির্বাচন অনিশ্চয়তার মুখোমুখি হবে। প্রশাসন যদি নির্বাচনের তারিখ পেছায়, আমরা এটিকে নির্বাচন বানচালের চেষ্টা হিসেবে দেখব।”

জোয়ান অফ আর্ক আরও বলেন, ছাত্রদল সমর্থিত এক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল বিভিন্নভাবে আচরণবিধি লঙ্ঘন করেছে। কনসার্টে অর্থ প্রদান, শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ, বাস সরবরাহ এবং শিক্ষকদের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া এসব আচরণবিধি লঙ্ঘনের উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়।

প্যানেলের জিএস প্রার্থী ও জবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসীব বলেন, “ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় প্রার্থীরা গণসংযোগ চালাতে পারছে না। এ অবস্থায় কিভাবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে তা নিয়ে আমরা চিন্তিত। প্রশাসন সঠিক সিদ্ধান্ত দিতে পারছে না, যা পক্ষপাতমূলক আচরণের পরিচয়।”

সংবাদ সম্মেলনে জবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ও মাওলানা ভাসানী ব্রিগেড প্যানেলের এজিএস পদপ্রার্থী শামসুল আলম মারুফ বলেন, “নানান জায়গায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, প্রশাসন ও নির্বাচন কমিশন নির্বিকার আচরণ করছে।”

এসময় প্যানেলের অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বামপন্থী প্যানেলের অভিযোগ: প্রশাসনের পক্ষপাত ও আচরণবিধি লঙ্ঘন নির্বাচন বানচালের লক্ষণ

জকসু নির্বাচনের তারিখ পেছানো নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মওলানা ভাসানী ব্রিগেড

আপডেট সময় : ০৯:২৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫