চট্টগ্রাম ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে নেতৃবৃন্দের হুঁশিয়ারি—পরবর্তী ধাপে অর্ধদিবস ও পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা

নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ২ ঘণ্টা কর্মবিরতি পালিত

হুমায়ুন কবির, নান্দাইল প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৭:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৮১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ২ ঘণ্টার কর্মবিরতি পালিত হয়েছে। আজ ৩০ নভেম্বর (রবিবার) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এই কর্মবিরতিতে অংশ নেন।

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির কারণে স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীদের মাঝে ভোগান্তি, অপেক্ষা ও ক্ষোভ দেখা দেয়। অনেক রোগী অভিযোগ করে বলেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ কর্মবিরতি ডাকায় তারা বিপাকে পড়েছেন।

কর্মবিরতি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জানান, তাদের দীর্ঘদিনের দাবি ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত দাবি মেনে তাদের জীবন-মান উন্নয়নে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সমাবেশে বক্তব্য রাখেন—
টেকনোলজিস্ট মোঃ আল-আমীন,
ফার্মাসিস্ট মোঃ আতিকুর রহমান,
ফার্মাসিস্ট জুলফিকার প্রমুখ।

নেতৃবৃন্দ আরও ঘোষণা দেন, দাবি পূরণ না হলে আগামী ০৩ ডিসেম্বর ২০২৫ সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি এবং ০৪ ডিসেম্বর ২০২৫ পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।

পরে তারা তাদের দাবিসংক্রান্ত স্মারকলিপি নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানার কাছে হস্তান্তর করেন। তিনি আন্দোলনকারীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে প্রয়োজনীয় সহযোগিতা ও স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে নেতৃবৃন্দের হুঁশিয়ারি—পরবর্তী ধাপে অর্ধদিবস ও পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা

নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ২ ঘণ্টা কর্মবিরতি পালিত

আপডেট সময় : ০৬:৩৭:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫