চট্টগ্রাম ০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বারহাট্টায় তিন দিনব্যাপী ধর্মীয় উৎসবে ভক্তদের উপচে পড়া ভিড়

বারহাট্টায় রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্বোধন ও দীক্ষা প্রদান অনুষ্ঠান সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ২৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার বারহাট্টা উপজেলার রামকৃষ্ণ সেবাশ্রমে তিন দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান, উদ্বোধন এবং দীক্ষা প্রদানের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে বার্ষিক কর্মসূচি। শুক্রবার থেকে রবিবার (২৮, ২৯ ও ৩০ নভেম্বর) পর্যন্ত আয়োজিত এই ধর্মীয় উৎসবে বিভিন্ন জেলা থেকে আগত বিপুল সংখ্যক পুরুষ ও মহিলা ভক্ত অংশ নেন।

শুক্রবার বাস্তুপূজার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শনিবার সকালে সেবা আশ্রমের শুভ উদ্বোধন করেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ রামকৃষ্ণ সঙ্ঘের দীক্ষাগুরু স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ। উদ্বোধনের পর আশ্রম প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় আশ্রমে এসে শেষ হয়।

অনুষ্ঠানসূচিতে শনিবার দুপুরে প্রসাদ বিতরণ, ভক্তিগীতি ও কীর্তন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়। পরে বারহাট্টা রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি দীপক কুমার সাহার সভাপতিত্বে আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী সন্ততানন্দ মহারাজ, সীতাকুণ্ড রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী ভক্তিপ্রদাদানন্দ মহারাজসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভক্তবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন বারহাট্টা রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক তুষার কান্তি ঘোষ।

রবিবার (৩০ নভেম্বর) সকালে দীক্ষাগুরু স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ দীক্ষার্থী ভক্তদের দীক্ষা প্রদান করলে তিন দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বারহাট্টায় তিন দিনব্যাপী ধর্মীয় উৎসবে ভক্তদের উপচে পড়া ভিড়

বারহাট্টায় রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্বোধন ও দীক্ষা প্রদান অনুষ্ঠান সম্পন্ন

আপডেট সময় : ০৬:১৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫