চট্টগ্রাম ০৪:২০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ফুসফুসে সংক্রমণ ও অন্যান্য স্বাস্থ্য জটিলতার কারণে খালেদা জিয়ার শারীরিক অবস্থা গভীর উদ্বেগজনক

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন

সারাদেশ৭১,স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৫০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত সংকটময় শারীরিক অবস্থায় আছেন। ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্টের কারণে গত রোববার তাকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নিউমোনিয়ার সঙ্গে কিডনি, লিভার, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসের সমস্যাও জটিলতা সৃষ্টি করেছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “চিকিৎসকরা বলছেন, ম্যাডামের অবস্থার কোনো উন্নতি হয়নি। আমরা দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছি।”

খালেদা জিয়ার চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড। সিসিইউতে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। লন্ডনে অবস্থানরত বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও দেশের মানুষের কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

বিএনপির পক্ষ থেকে সারা দেশে মসজিদে-মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। দলের নেতারা হাসপাতালের সামনে অবস্থান করে খবর নিয়েছেন।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই ফুসফুস, হার্ট, কিডনি, লিভার, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ একাধিক জটিলতায় ভুগছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফুসফুসে সংক্রমণ ও অন্যান্য স্বাস্থ্য জটিলতার কারণে খালেদা জিয়ার শারীরিক অবস্থা গভীর উদ্বেগজনক

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন

আপডেট সময় : ১০:৫০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫