চট্টগ্রাম ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ

র‍্যাংগস কারখানার স্টাফ কোয়ার্টার থেকে নববধূর লাশ; দাম্পত্য কলহে হত্যার অভিযোগ

সোনারগাঁয়ে র‍্যাংগস কারখানার স্টাফ কোয়ার্টার থেকে গৃহবধূর লাশ উদ্ধার; স্বামী আটক

মোঃ সজিব মিয়া, নারায়ণগঞ্জ
  • আপডেট সময় : ০৬:৩৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কামারগাঁও এলাকায় র‍্যাংগস কারখানার স্টাফ কোয়ার্টার থেকে রিয়া মনি (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) সকালে ঘটনাটি ঘটে। ঘটনার পর নিহতের স্বামী আদিল হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জামালপুর সদর উপজেলার চুনুটিয়া গ্রামের হালিম মণ্ডলের মেয়ে রিয়া মনির সঙ্গে মাত্র ৯ মাস আগে বিয়ে হয় আদিল হোসেনের। বিয়ের পর থেকেই স্বামীর আগের বিয়ে নিয়ে দাম্পত্য জীবনে বিরোধ চলছিল। আদিল র‍্যাংগস কারখানায় বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।

কারখানার কর্মী ও স্থানীয়রা জানান, সকালে হঠাৎ স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্কের শব্দ শোনা যায়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে রিয়া মনিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ করেন তারা।

তবে স্বামী আদিল দাবি করেন, তিনি সকালে কাজের উদ্দেশে বের হয়ে যান এবং ফিরে এসে দেখেন রিয়া মনি খাটে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তিনি আশপাশের লোকজনকে খবর দেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

র‍্যাংগস কারখানার স্টাফ কোয়ার্টার থেকে নববধূর লাশ; দাম্পত্য কলহে হত্যার অভিযোগ

সোনারগাঁয়ে র‍্যাংগস কারখানার স্টাফ কোয়ার্টার থেকে গৃহবধূর লাশ উদ্ধার; স্বামী আটক

আপডেট সময় : ০৬:৩৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫