চট্টগ্রাম ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

জকসু নির্বাচন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ছাত্রশিবির, ছাত্রশক্তি, নির্বাচন কমিশন, ক্যাম্পাস সংবাদ, শিক্ষার্থী রাজনীতি, জবি সংবাদ

জকসু নির্বাচন পেছাতে ষড়যন্ত্রের অভিযোগ ছাত্রশিবির ও ছাত্রশক্তি নেতাদের

হাবিবুর
  • আপডেট সময় : ০৫:৪৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন পেছাতে একটি মহল ষড়যন্ত্র করছে—এমন অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তি-এর নেতারা।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ দেওয়া পৃথক স্ট্যাটাসে তারা এ উদ্বেগ প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি রিয়াজুল ইসলাম অভিযোগ করেন, জকসু নির্বাচন পেছাতে একটি পক্ষ পরিকল্পিতভাবে সক্রিয়। তার দাবি, নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনও যেন সেই পক্ষের ইচ্ছার কাছেই নতি স্বীকার করছে। তিনি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য জকসু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিশ্ববিদ্যালয়ের আত্মমর্যাদার সঙ্গে জড়িত।”

রিয়াজুল আরও বলেন, বছরের পর বছর শিক্ষার্থীদের অধিকার উপেক্ষিত হয়েছে। এখন শিক্ষার্থীরা অধিকার সচেতন হওয়ায় একটি মহল নিজেদের স্বার্থে নির্বাচন বন্ধ করার চেষ্টা করছে। তার অভিযোগ, এর আগেও নির্বাচন কমিশন ২৬ দিন পেছিয়েছে তফসিল, যা একটি পক্ষকে খুশি করতেই করা হয়েছে। শিক্ষার্থীরা এমন অপচেষ্টা প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।

একই অভিযোগ করেছেন ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ। তিনি স্ট্যাটাসে উল্লেখ করেন, জকসু নির্বাচন কোনো গোষ্ঠীর ইচ্ছার বিষয় নয়; এটি জবি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার। তার মতে, নির্বাচন পেছানোর অপচেষ্টা শিক্ষার্থীদের অধিকার হরণের শামিল এবং শহীদ সাজিদদের আত্মত্যাগের প্রতি অসম্মান। তিনি লিখেন, “কোনো অপশক্তির কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ।”

অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদ জানান, কেউ যদি ষড়যন্ত্র করে নির্বাচন পেছাতে চায়, শিক্ষার্থীরা তা মেনে নেবে না। তিনি বলেন, দীর্ঘ আন্দোলনের পর জকসুর নীতিমালা পাস হয়েছে, তাই নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। তিনি যোগ করেন, শিক্ষার্থীরা যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

জানা যায়, আগামী ২২ ডিসেম্বর জকসুর ২১টি পদে ৩৮ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঘোষিত তফসিল অনুযায়ী, ৫ নভেম্বর থেকে শুরু হয় মনোনয়ন–সংক্রান্ত কার্যক্রম, যা ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রার্থীদের প্রচারণা ৯–১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এবং ২২ ডিসেম্বর ভোট গ্রহণ শেষে ২২–২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করবে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জকসু নির্বাচন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ছাত্রশিবির, ছাত্রশক্তি, নির্বাচন কমিশন, ক্যাম্পাস সংবাদ, শিক্ষার্থী রাজনীতি, জবি সংবাদ

জকসু নির্বাচন পেছাতে ষড়যন্ত্রের অভিযোগ ছাত্রশিবির ও ছাত্রশক্তি নেতাদের

আপডেট সময় : ০৫:৪৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫