চট্টগ্রাম ০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

রংপুর–ঢাকা রুটে আনসার সদস্যদের জন্য স্বল্পব্যয়ের নতুন পরিবহন সুবিধা চালু

লালমনিরহাটে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের রংপুর–ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন

আশিকুজ্জামান রানা স্টাফ রিপোর্টার, লালমনিরহাট
  • আপডেট সময় : ০৬:২০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক পরিচালিত আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের রংপুর–ঢাকা–রংপুর রুটের নতুন ডিলাক্স বাস সার্ভিস আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। গতকাল দুপুরে লালমনিরহাট আনসার ক্যাম্প প্রাঙ্গণে এ সার্ভিসের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক মো. আবদুল আউয়াল, বিবিএম, পিভিএমএস। তিনি বলেন, এই ডিলাক্স বাস সার্ভিসটি আনসার সদস্যদের আরামদায়ক, নিরাপদ ও স্বল্পব্যয়ে দীর্ঘপথ পাড়ি দিতে সহায়তা করবে। উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সদস্য সবাই এই সার্ভিস থেকে উপকৃত হবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. কামরুজ্জামান, লালমনিরহাট জেলা কমান্ড্যান্ট সহিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াত হোসেন এবং রংপুর জেলা কমান্ড্যান্ট মো. আব্দুল্লাহ ইমনসহ আনসার–ভিডিপির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে জানানো হয়, লালমনিরহাট থেকে প্রতি বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে বাসটি রংপুর হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং শনিবার ঢাকার উদ্দেশে পুনরায় রংপুর হয়ে লালমনিরহাটে ফিরবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রংপুর–ঢাকা রুটে আনসার সদস্যদের জন্য স্বল্পব্যয়ের নতুন পরিবহন সুবিধা চালু

লালমনিরহাটে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের রংপুর–ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন

আপডেট সময় : ০৬:২০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫