চট্টগ্রাম ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

শ্যামনগর কৃষকের ওপর হামলা ও হুমকি: নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি

শ্যামনগরে কৃষক প্রভাষ কুমারের ওপর হামলা ও হুমকি: ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

হাবিব উল্লাহ বাহার
  • আপডেট সময় : ০৮:৩০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের কুলতলী গ্রামের কৃষক প্রভাষ কুমারের ওপর হামলা, হুমকি ও ধারাবাহিক হয়রানির বিচার চেয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, সকাল ১১টায় সীমান্তবর্তী প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিনি এই অভিযোগগুলো তুলে ধরেন।

প্রভাষ মণ্ডল সংবাদ সম্মেলনে জানান, প্রতিবেশী প্রভাষ মিস্ত্রি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে জমি–জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে তার পরিবারকে নিয়মিত হয়রানি করছে। গত ২৫ অক্টোবর ২০২৫ দুপুর ১টা ৩০ মিনিটে প্রভাষ মিস্ত্রি, তার ছেলে দীপক মিস্ত্রি এবং কয়েকজন সহযোগী তার বাড়ির সামনে এসে তাকে ও তার ছেলেকে মারধর করে গুরুতর আহত করে। হামলার সময় তার নাকের হাড় ভেঙে যায়। তিনি শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন এবং তার ছেলে স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করে।

ঘটনার পর প্রভাষ মণ্ডল শ্যামনগর থানায় পাঁচজনকে আসামি করে মামলা (০১/৩২৯) দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, মামলার প্রধান আসামি দীপক মিস্ত্রি আত্মগোপনে চলে গেছে এবং বাকি আসামিরা জামিনে থেকে প্রভাষকে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে। এর ফলে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

প্রভাষ মণ্ডল আরও জানান, প্রভাষ মিস্ত্রি ও তার সহযোগীরা পূর্বেও গভীর রাতে তার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিয়ে গেছে এবং অন্যদের তাকে তার নিজস্ব পুকুরে মাছ ধরতে বাধা দিয়েছে। এর ফলে তিনি আর্থিক ক্ষতি ও মানসিক যন্ত্রণায় ভুগছেন।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, “আমি একজন সাধারণ কৃষক। আমার সরলতার সুযোগ নিয়ে তারা একের পর এক অত্যাচার করছে। আমরা শুধু ন্যায়বিচার চাই। প্রতিপক্ষের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”

প্রভাষ মণ্ডল প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান, যাতে তিনি ও তার পরিবার নিরাপদে থাকতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শ্যামনগর কৃষকের ওপর হামলা ও হুমকি: নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি

শ্যামনগরে কৃষক প্রভাষ কুমারের ওপর হামলা ও হুমকি: ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৮:৩০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫