চট্টগ্রাম ০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কালীগঞ্জে নির্বাচনী উত্তাপ বেড়েছে

কালীগঞ্জে জামায়াতে ইসলামী আয়োজিত ভোটার সমাবেশে জনতার ঢল

সঞ্জয় কুমার, লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শিয়ালখোওয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ভোটার সমাবেশে মঙ্গলবার সন্ধ্যায় উপচেপড়া জনসমাগম দেখা গেছে। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে নির্বাচনী উৎসাহ বাড়তে থাকায় সমাবেশস্থল ছিল উৎসবমুখর।

সমাবেশের প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট মো. ফিরোজ হায়দার লাভলু, যিনি লালমনিরহাট-২ (কালীগঞ্জ–আদিতমারী) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং জেলা শাখার সেক্রেটারি। তিনি তাঁর বক্তব্যে উন্নয়ন, শান্তি ও স্বচ্ছ রাজনীতির অঙ্গীকার তুলে ধরে জনগণের সমর্থন কামনা করেন।

এ ছাড়া বক্তব্য দেন মাওলানা মো. রুহুল আমিন, আমীর, কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী; মাওলানা জয়নুল আবেদীন, সেক্রেটারি; মো. লুৎফর রহমান, সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, লালমনিরহাট; এবং মো. জাহাঙ্গীর আলম, সহকারী সেক্রেটারি, কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী।

সমাবেশের সভাপতিত্ব করেন মো. আব্দুল লতিফ, আমীর, চলবলা ইউনিয়ন শাখা। বক্তারা আগামী জাতীয় নির্বাচনে সংগঠনের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান এবং স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। স্থানীয়ভাবে আয়োজিত এই সমাবেশকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আরও জোরদার হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কালীগঞ্জে নির্বাচনী উত্তাপ বেড়েছে

কালীগঞ্জে জামায়াতে ইসলামী আয়োজিত ভোটার সমাবেশে জনতার ঢল

আপডেট সময় : ০৮:১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫