জলবায়ু পরিবর্তনে বাড়ছে রোগের ঝুঁকি—স্বাস্থ্যব্যবস্থায় প্রয়োজন আগাম প্রস্তুতি
ছাতকে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি—ব্র্যাকের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৪১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মাহমুদুর রহমান।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দেশে পানিবাহিত ও ভেক্টরবাহিত রোগের ঝুঁকি দ্রুত বাড়ছে। ক্রমবর্ধমান এই জলবায়ু ঝুঁকি মোকাবেলায় প্রয়োজন আগাম সতর্কতা, জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সহজীকরণ এবং সমন্বিত উদ্যোগ। তারা আরও জানান, জলবায়ু সহনশীল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ, প্রস্তুতি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।
সেমিনারে উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন ও যুগভেরী পত্রিকার ছাতক প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনির, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মো. খালেদ মিয়া, স্বাস্থ্যকর্মী মোহাম্মদ ফরিদ দেওয়ান এবং অংশগ্রহণকারী সামিত্রা মন্ডল, মোছা. শাহানা বেগম, মো. জাহেদ আহমেদ, ফারুক মিয়া, লিটন দাস, আশরাফুল ইসলাম, শৈলী বর্ধন ও মো. চমক আলী।














