চট্টগ্রাম ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

লামার রুপসীপাড়ায় পাহাড়ি জনপদে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো চিংকুমঝিরি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

দূর্গম পাহাড়ে উৎসবমুখর পরিবেশে চিংকুমঝিরি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম তুহিন, বান্দরবান জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দূর্গম পাহাড়ি অঞ্চলের ৪ শতাধিক বছরের ঐতিহ্যবাহী মুরুং গ্রামে অনুষ্ঠিত হলো চিংকুমঝিরি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর জমজমাট ফাইনাল। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ প্রতিযোগিতামূলক খেলায় স্থানীয় ফুটবলপ্রেমীদের হাজারো দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় চিংকুম পাড়া মাঠে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় নাইক্ষ্যংমুখ ছাত্তার এিপুরা পাড়া একাদশ ও চিংকুম পাড়া ম্রো একাদশ। রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে চিংকুম পাড়া একাদশ ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

চিংকুম পাড়া তরুণ সংঘ আয়োজিত এ টুর্নামেন্টে লামা উপজেলার মোট ১০টি দল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ০৬ নং রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহআলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসান বিশ্বাসসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ইউপি সদস্য, সাংবাদিক ও হাজারো দর্শক। খেলাটি পরিচালনা করেন দক্ষ রেফারি শহীদুল ইসলাম।

ফাইনাল খেলার সভাপতিত্ব করেন চিংকুম পাড়ার কারবারি মাংয়া মুরুং এবং সঞ্চালনায় ছিলেন ইনচং মুরুং।

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহআলম বলেন, “রুপসীপাড়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। মাদককে না বলুন, খেলাধুলায় অংশ নিন—এটাই আমাদের মূল বার্তা।”

উদ্বোধক মো. রফিকুল ইসলাম বলেন, “গ্রামভিত্তিক এ ধরনের ফুটবল টুর্নামেন্ট থেকে একদিন জাতীয় দলে জায়গা করে নেবে লামার তরুণরা। খেলাধুলা সমাজে শৃঙ্খলা, ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

আয়োজকদের মতে, চলতি মাসের ১১ নভেম্বর থেকে শুরু হওয়া এ টুর্নামেন্ট শুধু খেলাধুলার উৎকর্ষতা নয়, পাহাড়ি জনপদের সামাজিক বন্ধন ও সম্প্রীতি বৃদ্ধিতেও অনন্য ভূমিকা রাখছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

লামার রুপসীপাড়ায় পাহাড়ি জনপদে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো চিংকুমঝিরি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

দূর্গম পাহাড়ে উৎসবমুখর পরিবেশে চিংকুমঝিরি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫