চট্টগ্রাম ১০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

হ্যান্ড মাইক হাতে পায়ে হেঁটে জনগণের দরজায় দরজায় জাকের পার্টির এমপি প্রার্থী বিপুল

কুড়িগ্রামে হ্যান্ড মাইক হাতে পায়ে হাঁটায় ব্যতিক্রমী প্রচারণা, আলোচনায় জাকের পার্টির এমপি প্রার্থী মশিউর রহমান বিপুল

মশিউর রহমান
  • আপডেট সময় : ০৮:১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যতিক্রমী প্রচারণা চালিয়ে ব্যাপক আলোচনায় এসেছেন জাকের পার্টি মনোনীত কুড়িগ্রাম-০১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনের এমপি প্রার্থী মোঃ মশিউর রহমান বিপুল। হ্যান্ড মাইক হাতে এবং পোস্টারযুক্ত প্লাকার্ড কাঁধে নিয়ে তিনি প্রতিদিনই পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছেন এলাকার অলিগলিতে। রেকর্ডকৃত বক্তব্য প্রচার করে দৃষ্টি আকর্ষণ করছেন সাধারণ মানুষের।

তার প্রচারণায় শুধু ভোটারদের মনোযোগই নয়, যুক্ত হচ্ছে শিশু-বৃদ্ধসহ এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। স্থানীয়দের মতে, তিনি একজন সৎ, পরিশ্রমী ও মানুষের প্রতি নিবেদিতপ্রাণ নেতা; এ কারণেই তিনি এলাকায় ‘পাগলা মাস্টার’ নামেও পরিচিত।

সরেজমিনে জানা যায়, সাবেক ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান ও বঙ্গ সোনাহাট ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন তিনি। নির্বাচনী মাঠে একজন ব্যতিক্রমধর্মী প্রার্থী হিসেবে তার পরিচিতি বহুদিনের। ড্রেন পরিষ্কার করা থেকে শুরু করে রাস্তায় ঝাড়ু দেওয়া—এমন কাজগুলো করে নিজের কর্মদক্ষতা ও মানবিক চেতনাকে তুলে ধরেছেন তিনি।

একাধিকবার নির্বাচনে অংশ নিতে গিয়ে নিজের জমিজমা পর্যন্ত বিক্রি করে দিয়েছেন বলেও জানা যায়। বর্তমানে তিনি বসতভিটা ভাস্তেদের কাছে বন্ধক রেখে নির্বাচনে লড়ছেন। পরিবার থেকেও এ নিয়ে কোনো আপত্তি নেই।

তার স্ত্রী জানান—“মানুষ তাকে খুব ভালোবাসে। সবাই চায় তিনি এবার সংসদ সদস্য হোন, যাতে সহজেই জনগণ তার কাছে তাদের সমস্যার কথা বলতে পারে।”
তার পুত্রবধূ বলেন—“শ্বশুর পায়ে হেঁটে প্রতিদিন প্রচার করছেন। মানুষ তাকে আন্তরিকভাবে সমর্থন দিচ্ছে।”

এলাকার ভোটাররা মনে করেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে এবারের ভোটে তিনি জয়ের মুখ দেখবেন। প্রচারণার মাঝে রাতযাপনেও রয়েছে তার মানবিকতা—যেখানে রাত হয় সেখানেই স্থানীয়দের বাড়িতে খেয়ে থাকছেন তিনি।

নিজের নির্বাচনী অঙ্গীকারে তিনি জানান—নারীর উন্নয়ন, গ্যাসলাইন সম্প্রসারণ, কলকারখানা স্থাপন, কচাকাটা থানাকে উপজেলায় রূপান্তর, যোগাযোগ উন্নয়ন, গরিব মানুষের জন্য সুদমুক্ত ঋণ, চরাঞ্চলে নদীশাসন ও গবাদিপশু খামার গড়ে মাংস-দুধ রপ্তানির সুযোগ সৃষ্টি করবেন।

ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যার জনক। পুত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তার ব্যতিক্রমী কর্মকাণ্ডের কারণে বিগত বছরগুলোতে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি-তেও প্রচারিত হয়েছে তার জীবনকাহিনী।

কুড়িগ্রাম-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১৯১ জন, যার মধ্যে পুরুষ ২ লাখ ৭৭ হাজার ৪৩৯, নারী ২ লাখ ৭৬ হাজার ৭৪৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হ্যান্ড মাইক হাতে পায়ে হেঁটে জনগণের দরজায় দরজায় জাকের পার্টির এমপি প্রার্থী বিপুল

কুড়িগ্রামে হ্যান্ড মাইক হাতে পায়ে হাঁটায় ব্যতিক্রমী প্রচারণা, আলোচনায় জাকের পার্টির এমপি প্রার্থী মশিউর রহমান বিপুল

আপডেট সময় : ০৮:১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫