চট্টগ্রাম ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ

সুনামগঞ্জের ছাতকে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ছাতকে কৃষক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফজল
  • আপডেট সময় : ০৫:৪৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় দক্ষতা উন্নয়নের মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিআরডিবি হলরুমে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খান।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি ও সাংবাদিক সাকির আমিন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ তৌফিক হোসেন খান বলেন, “আমন মৌসুমে যেমন পাম্পার ফলন হয়েছে, তেমনভাবেই সবজি চাষে গুরুত্ব দিতে হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকদের আরও স্বাবলম্বী করতে সরকার কাজ করছে। সঠিক বীজ বাছাই, প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা এবং সমস্যা সমাধানের কৌশল কৃষকদের আয় বাড়াতে সহায়তা করবে।”

তিনি আরও বলেন, দক্ষ কৃষকরাই দেশের অর্থনৈতিক চালিকা শক্তিকে মজবুত করতে ভূমিকা রাখছেন। আগামীতে কৃষকরা আরও উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করে নিজেদের দক্ষতা বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ শাহ আলম বলেন, “সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষকের দক্ষতা উন্নয়নের মাধ্যমে খাদ্য ঘাটতি পূরণে কাজ করছে। পতিত জমি ব্যবহার করে দেশেই সবজির চাহিদা পূরণ করা সম্ভব। আধুনিক চাষাবাদ পদ্ধতি শেখানোর লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সুনামগঞ্জের ছাতকে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ছাতকে কৃষক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৪৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫