চট্টগ্রাম ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

শিবরাম আদর্শ পাবলিক স্কুলে শিক্ষার্থীদের কোরআনের আলোয় শিক্ষাজীবন গড়ে তোলা

লালমনিরহাটে শিবরাম স্কুলে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ

সঞ্জয় কুমার
  • আপডেট সময় : ০৪:৫০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলা শহরের মিশনমোড় এলাকায় অবস্থিত শিবরাম আদর্শ পাবলিক স্কুলে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে কোরআন শিক্ষা আসরের ৩য় ও ৪র্থ ব্যাচের ৪০ জন শিক্ষার্থীর হাতে কোরআন মাজিদ তুলে দেওয়া হয়।

বিদ্যালয়ের সভাপতি আমিনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মমিনুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও তরুণ বক্তা হাফেজ মাওলানা গোলাম মোস্তফা। তিনি বলেন, “শিবরাম আদর্শ পাবলিক স্কুলের উদ্যোগ লালমনিরহাটে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। শৈশবেই কোরআন শিক্ষা গ্রহণের মাধ্যমে শিশুদের অন্তরে আল্লাহর নূর বিকশিত হয়, যা সমাজে ন্যায়, শান্তি ও মানবিকতার ভিত্তি স্থাপনে সহায়ক।”

অনুষ্ঠানে হামদ, নাত ও গজল প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ নুরুন নবী। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দও উপস্থিত ছিলেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এখানে বাংলার পাশাপাশি ইংরেজি শিক্ষায়ও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ধর্মীয় শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি গড়ে তোলা হয়। বিশেষ আরবি শিক্ষা কার্যক্রমের ফলে শিক্ষার্থীরা অল্প বয়সেই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে সক্ষম হচ্ছে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিবরাম আদর্শ পাবলিক স্কুলে শিক্ষার্থীদের কোরআনের আলোয় শিক্ষাজীবন গড়ে তোলা

লালমনিরহাটে শিবরাম স্কুলে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ

আপডেট সময় : ০৪:৫০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫