চট্টগ্রাম ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ

রায়পুরায় কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ—তৃণমূলের দাবি মনোনয়ন পুনর্বিবেচনা

নরসিংদীতে বিএনপি প্রার্থী বকুলের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মোটরসাইকেল শোডাউন

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী
  • আপডেট সময় : ০৭:৩৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের মনোনয়ন পরিবর্তনের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল, লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা বিএনপির একাংশ।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। একইসঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে ওই মোটরসাইকেল শোডাউন উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে নীলকুঠি বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেল বলেন, “রায়পুরায় বিএনপির যিনি প্রাথমিক মনোনয়ন পেয়েছেন, তিনি গত ১৮ দিনেও তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করতে পারেননি। বরং যাদের ১৭ বছর ধরে মামলা-জেল খাটতে হয়েছে, তাদের বাদ দিয়ে আওয়ামী লীগের স্থানীয় ব্যক্তিদের নিয়ে মিটিং-মিছিল করছেন।” তিনি আরও বলেন, তৃণমূলের ক্ষোভ থেকেই আজকের শান্তিপূর্ণ শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল বলেন, “হাজারো নেতাকর্মীর শোডাউন দেখেই বোঝা যায় রায়পুরাবাসী মনোনয়ন পরিবর্তন চায়। কেন্দ্রের কাছে আমরা যোগ্য ব্যক্তিকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছি।”

জেলা বিএনপির সহসভাপতি জামাল আহমেদ চৌধুরী বলেন, “আমরা দীর্ঘ ১৭ বছর ধরে জেল-হাজত, মামলা, নির্যাতন সহ্য করেছি দলকে আঁকড়ে ধরে। অথচ যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে মামলা নেই, কখনো দলের জন্য জেলও খাটেননি।” তিনি কেন্দ্রের কাছে রায়পুরার মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।

বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউনে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন বলে জানান আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রায়পুরায় কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ—তৃণমূলের দাবি মনোনয়ন পুনর্বিবেচনা

নরসিংদীতে বিএনপি প্রার্থী বকুলের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মোটরসাইকেল শোডাউন

আপডেট সময় : ০৭:৩৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫