বাংলাদেশিদের আতিথেয়তা সাদিও মানের হৃদয় ছুঁয়ে দিয়েছে, রমজানে ইফতারের অভিজ্ঞতা শেয়ার
সাদিও মানে-মুগ্ধ বাংলাদেশের আতিথেয়তায়, রমজানে ইফতারের স্মৃতি শেয়ার
- আপডেট সময় : ১০:৩৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

সদ্যই ইউরোপের ফুটবলের পাট চুকিয়ে সৌদি আরবের আল নাসর ক্লাবে খেলা সেনেগালের সুপারস্টার সাদিও মানে সম্প্রতি এক আবেগঘন মুহূর্তের কথা শেয়ার করেছেন। ২০২৩ সালে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানোর পর মানে স্থানীয় জীবনযাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছেন। তবে প্রবাস জীবনে তিনি বিশেষভাবে মুগ্ধ হয়েছেন বাংলাদেশিদের আতিথেয়তা ও মানবিক মনোভাব দেখে।
এক সাক্ষাৎকারে মানে জানিয়েছেন, রমজান মাসে বাংলাদেশিদের সঙ্গে কাটানো এক ইফতারের মুহূর্ত তার হৃদয়ে চিরস্থায়ী ছাপ রেখেছে। তিনি জানান, “রমজান মাসের একদিন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ কয়েকজন বাংলাদেশি আমাকে ইফতারের জন্য ডাকলেন। আমি মজা করে বললাম, ‘আপনারা তো আমাকে চেনেন না! আমি কীভাবে আপনাদের সঙ্গে বসব?’ কিন্তু তারা বলল কোনো সমস্যা নেই, তাদের সঙ্গে যোগ দিন।”
মানে আরও বলেন, তারা জানতেন না তিনি বিশ্বখ্যাত ফুটবলার। তারা একজন সাধারণ মানুষ হিসেবে তাকে আমন্ত্রণ জানিয়েছিল। এর মাধ্যমে তাদের দয়া, খাবার ভাগাভাগি ও একসাথে থাকার সংস্কৃতি মানে’র হৃদয় ছুঁয়ে যায়। তিনি বলেন, “এখানকার মানুষজন সত্যিই অবিশ্বাস্য আন্তরিক।”
সাদিও মানের এই অভিজ্ঞতা প্রমাণ করে, সৌদি আরবের প্রবাস জীবনেও মানুষের আন্তরিকতা এবং বন্ধুত্বের মূল্য অনন্য।














