চট্টগ্রাম ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ

ফিস্টুলা নির্মূলে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান

কুড়িগ্রামে ফিস্টুলা মুক্ত জেলা ঘোষণার অগ্রযাত্রা শুরু | দিনব্যাপী অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১৬:২২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে ফিস্টুলা রোগী শনাক্তকরণ ও নির্মূল কার্যক্রমে আরও গতি আনতে একটি দিনব্যাপী অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং ল্যাম্ব–এফআরআরই প্রজেক্ট যৌথভাবে এ সভার আয়োজন করে। প্রকল্পটি জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সহায়তায় জেলায় বাস্তবায়িত হচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। তিনি বলেন, “ফিস্টুলা রোগীর শনাক্তকরণ, দ্রুত চিকিৎসা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধি—এই তিনটি দিক সমন্বিতভাবে বাস্তবায়ন করা হলে কুড়িগ্রামকে ফিস্টুলামুক্ত জেলা ঘোষণা করা সহজ হবে।” তিনি মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বক্তব্য দেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ নূর নেওয়াজ আহমেদ, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মেজবাহ উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা. আ.ন.ম গোলাম মোহাইমেন, গাইনি কনসালটেন্ট ডা. নাসিমা খাতুন এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার। বক্তারা বলেন, জেলার প্রত্যন্ত এলাকার নারীদের কাছে ফিস্টুলা সম্পর্কে সচেতনতা পৌঁছে দিতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা জরুরি।

সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ বিভিন্ন প্রকল্পের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা জানান, ২০২৫ সালের মধ্যে ফুলবাড়ী ও ভূরুঙ্গামারী উপজেলাকে ‘ফিস্টুলা ফ্রি’ ঘোষণা করা এবং ২০৩০ সালের মধ্যে পুরো জেলায় ফিস্টুলা নির্মূল— এটাই প্রধান লক্ষ্য। এছাড়া ডিসেম্বর ২০২৫-এর মধ্যে উপজেলা পর্যায়ে কর্মপরিকল্পনা ও কার্যক্রম চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফিস্টুলা নির্মূলে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান

কুড়িগ্রামে ফিস্টুলা মুক্ত জেলা ঘোষণার অগ্রযাত্রা শুরু | দিনব্যাপী অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:১৬:২২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫