চট্টগ্রাম ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ

পেশাজীবী ও স্থানীয় ভোটারদের উপস্থিতিতে নির্বাচনী মাঠে হাতপাখার জোয়ার

যশোর সদর-৩ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী শোয়াইব হোসেনের ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত

এস এম মামুন, যশোর
  • আপডেট সময় : ০৮:২৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর প্রতিনিধিঃ
যশোর সদর-৩ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. শোয়াইব হোসেনের গণসংযোগ শুক্রবার সকালে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন স্তরের পেশাজীবী, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

গণসংযোগে অংশ নেন ইসলামী আইনজীবী পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুর ইসলাম নুরুল, জেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক প্রভাষক মো. কামরুজ্জামান, সহকারী অর্থ সম্পাদক মোস্তাকিম বিল্লাহ, পৌর সেক্রেটারি মো. অলিউর রহমান, প্রভাষক আশরাফুল ইসলাম, মোহাম্মদ মনিরুজ্জামান, জিহাদ হোসেন নয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, মিথ্যা, অন্যায়, দুর্নীতি ও স্বার্থপর রাজনীতির বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে নির্ভীক ভূমিকা পালন করছে। গরিব-দুঃখী মানুষের অধিকার আদায়, নৈতিক রাজনীতি প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করাই দলের মূল লক্ষ্য। গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় পেশাজীবীরা আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলনের পক্ষে সক্রিয় ভূমিকা রাখার ঘোষণা দেন।

গণসংযোগ চলাকালে প্রার্থী শোয়াইব হোসেন আমাদের প্রতিনিধিকে জানান,
“আল্লাহর রহমতে মানুষের মুখেমুখে এখন শুধু হাতপাখার জোয়ার। ভোটারসহ সবাই ইসলামের সরকার দেখতে চায়। তারা বলছেন—সব মার্কাই দেখেছে, এবার পরিবর্তনের জন্য হাতপাখাকে সুযোগ দিতে চান।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পেশাজীবী ও স্থানীয় ভোটারদের উপস্থিতিতে নির্বাচনী মাঠে হাতপাখার জোয়ার

যশোর সদর-৩ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী শোয়াইব হোসেনের ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:২৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫