চট্টগ্রাম ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

সীমান্ত এলাকায় গভীর রাতে অভিযান, বিজিবির জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৭০ লাখ টাকা

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭০ লাখ টাকার ভারতীয় শাড়ি-চাদরসহ মালামাল জব্দ

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকার ভারতীয় শাড়ি, শাল, চাদরসহ বিপুল পরিমাণ পোশাক সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০-বিজিবি)। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৯ লাখ ৩৫ হাজার পাঁচশ’ টাকা।

শুক্রবার (২১ নভেম্বর) ভোররাতে বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে ভারতীয় সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে শাহেদবাজার এলাকায় মালিকবিহীন অবস্থায় ফেলে যাওয়া কাপড়ের গাঁইটগুলো উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামালের মধ্যে ভারতীয় শাড়ি, শাল, চাদরসহ মূল্যবান পোশাক সামগ্রী রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ১০ বিজিবি কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান,
“জব্দকৃত মালামাল আইন অনুযায়ী কাস্টমসে জমা দেওয়া হবে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সীমান্ত এলাকায় গভীর রাতে অভিযান, বিজিবির জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৭০ লাখ টাকা

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭০ লাখ টাকার ভারতীয় শাড়ি-চাদরসহ মালামাল জব্দ

আপডেট সময় : ০৮:৪০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫