চট্টগ্রাম ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

নারীর ক্ষমতায়ন, অধিকার ও নিরাপত্তায় কার্যকর উদ্যোগের আহ্বান

শ্রীপুরে নারী সমাবেশে অধ্যাপক বাচ্চুর বক্তব্য: নারীর অধিকার সুরক্ষায় মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান

মো: জুয়েল রান, শ্রীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
নারীর অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে রাজনৈতিক অঙ্গীকারের কথা তুলে ধরেছেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, “আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এমন এক মানবিক বাংলাদেশ চাই যেখানে নারী-পুরুষ সমান মর্যাদায় বসবাস করবে। নারীরা কোথাও হয়রানির শিকার হবে না এবং সবাই তাদের প্রাপ্য অধিকার নিশ্চিতভাবে ভোগ করতে পারবে।”

শুক্রবার সকাল ১১টায় শ্রীপুর উপজেলা মহিলা দলের আয়োজনে সাতখামাইর এলাকায় অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভানেত্রী পাপিয়া সুলতানা শিলা।

অধ্যাপক বাচ্চু বলেন, “গত দেড় দশক ধরে দেশের মানুষ রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিকভাবে নানাভাবে হয়রানির শিকার হয়েছে। জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে, দুর্নীতিতে দেশকে পিষ্ট করা হয়েছে। উন্নয়নের নামে তৈরি হয়েছে ভয়াবহ বৈষম্য, যার প্রভাব শ্রীপুরের বিভিন্ন উন্নয়ন বঞ্চিত এলাকায় এখনও স্পষ্ট।”

তিনি আরও বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় নারীসহ সর্বস্তরের মানুষের নিরাপত্তা, অধিকার ও কল্যাণের বিষয়টি বিশেষভাবে উল্লেখ রয়েছে। শুক্রবার তার ফেসবুক পোস্টে নারীদের উন্নয়ন ও সুরক্ষায় নতুন পাঁচ দফা ঘোষণা দিয়েছেন—যা নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত উন্মোচিত করবে। বিএনপি সবসময়ই নারীর অধিকার ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির আজাদ মণ্ডল, শ্রীপুর ইউসিসিএর চেয়ারম্যান এস এম মাহফুল হাসান হান্নান, গাজীপুর জেলা মহিলা দলের সভানেত্রী গুলনাহার, বরমী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাসুদ সরকার, সাবেক সভাপতি আফাজ উদ্দিন প্রধান এবং সদস্য সচিব শামীম আহমেদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নারীর ক্ষমতায়ন, অধিকার ও নিরাপত্তায় কার্যকর উদ্যোগের আহ্বান

শ্রীপুরে নারী সমাবেশে অধ্যাপক বাচ্চুর বক্তব্য: নারীর অধিকার সুরক্ষায় মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান

আপডেট সময় : ০৬:৫২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫