তেকোনামাঠ এলাকায় ৬৯০ পিস ইয়াবাসহ এক যুবক আটক করেছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক
- আপডেট সময় : ০৬:১৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) বিশেষ তথ্যের ভিত্তিতে ২০ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাখেরআলী বিওপির একটি বিশেষ টহলদল সদর উপজেলার সূর্যনারায়নপুর ইউনিয়নের তেকোনামাঠ গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৬৯০ পিস ভারতীয় ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মোঃ সজিব (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সূর্যনারায়নপুর ইউনিয়নের জহুরপুরটেক গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানায়, গত ৬ মাস ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং সেদিন বিক্রির উদ্দেশ্যে তেকোনামাঠ এলাকায় অবস্থান করছিলেন।
বিজিবি জানায়, আটককৃত ব্যক্তিকে ইয়াবাসহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান পিএএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।














