চট্টগ্রাম ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

প্রথম ২৪ ঘণ্টায় ব্যাপক সাড়া, ৫২ দেশের প্রবাসীরা নিবন্ধনের সুযোগ পাচ্ছেন

পোস্টাল ভোটিংয়ের প্রথম দিনে ৩,৪০০ প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন

সারাদেশ৭১ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পোস্টাল ভোটিংয়ের প্রথম দিনেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালুর প্রথম ২৪ ঘণ্টায় নিবন্ধন করেন মোট ৩,৩৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩,২০৪ এবং নারী ভোটার ১৮৭ জন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন অ্যাপটি উদ্বোধন করেন। তিনি বলেন, প্রবাসী ও দেশের ভেতরের ভোটারদের জন্য ডিজিটাল প্রক্রিয়াটি সহজ, দ্রুত ও নিরাপদভাবে তৈরি করা হয়েছে, যাতে কেউ ভোটাধিকার থেকে বঞ্চিত না হন।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম পর্বে ১৯–২৩ নভেম্বর পর্যন্ত পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার ৫২টি দেশে অবস্থানরত প্রবাসীরা পোস্টাল ভোটিংয়ের জন্য নিবন্ধন করতে পারবেন। এরপর দেশের ভেতরের তিন ধরনের ভোটার ১৯–২৩ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের আওতায় থাকবেন।

এ ছাড়া, প্রথম ধাপে নিবন্ধন করতে না পারা প্রবাসীরাও পরবর্তী সময়ে সুযোগ পাবেন বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। নতুন অ্যাপের মাধ্যমে দ্রুত নিবন্ধনের সুবিধা পাওয়ায় প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রথম ২৪ ঘণ্টায় ব্যাপক সাড়া, ৫২ দেশের প্রবাসীরা নিবন্ধনের সুযোগ পাচ্ছেন

পোস্টাল ভোটিংয়ের প্রথম দিনে ৩,৪০০ প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন

আপডেট সময় : ০৭:৪৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫